বানভাসি পুজো ২০২১
আজ অনেক দিন পরে বসে ছাদের কোনে,
দেখি শরতের আকাশে সাদা মেঘের ভেলার সারি..
দুদিন হলো বৃষ্টি চলে গেছে..
কিন্তু শুনি বন্যায় ডুবেছে গ্রামের সব বাড়ি।
মনটা ভীষণ খারাপ হয় নিউজ দেখে,
গ্রাম বাংলা ভাসছে জলের তোড়ে,
কত মানুষ দিন কাটাচ্ছে অনিশ্চয়তা ভরে,
তারা পথের ধারে ও ট্রাকে অস্থায়ী ঘর বাঁধে।
ঘর বাড়ি সব গেছে নষ্ট হয়ে,
কদিন পরে ফিরবে ওরা কোথায়,
ওগুলো কি আর থাকার মতো আছে?
বৃষ্টি নিয়েও রাজনীতি হয় নাকি?
বলি বৃষ্টি কি কারোর শাসনে পড়ে ঝড়ে!
প্রকৃতি যদি অশান্ত হয় তবে,
ডিভিসি বা মুখ্যমন্ত্রী কি বা করতে পারে?
পুজো আসতে আর কটাদিন বাকি,
কলকাতায় সবাই কত আনন্দ করে,
ওদের ঘরে কি আসবেনা মা এবার,
শারদীয়া কি শুধু মোদের তরে?
পুজো উদ্যোক্তাদের এই অনুরোধ জানাই,
বাজেট ছেঁটে দাঁড়ান ওদের পাশে,
বানভাসি আমাদের গ্রাম বাংলা দেখে টিভির স্ক্রিনে,
জমকালো শারদীয়ায় কি সত্যি খুশি আছে?
মা আসুক সবার ঘরে ঘরে..
শুভ শারদীয়া হোক সবার তরে।
No comments:
Post a Comment