Sunday, October 17, 2021

এমন একটা বৃষ্টি দিনে..

এমন একটা বৃষ্টি দিনে বছর দশেক আগে..

জল জমেছে গাড়িয়াহাটে বেশ অনেক খানি,


দুস্টু একটা ছোট্ট ছেলে মায়ের অগোচরে,

দরজা খুলে গাড়ি থেকে সেই জলে নেমে পড়ে।

কথা শেষে ফোন রেখে মায়ের হুস হলো যখন,

দস্যি ছেলে জমা জলে খেলতে মত্ত তখন..


মা নেমে হনহনিয়ে ছেলের দিকে ধায়..

ভাগ্যিস রাস্তায় ট্রাফিক ছিল কম, 

তার জন্য ভগবানকে সে ধন্যবাদ জানায়।


দস্যি ছেলের ততক্ষনে জামা জুতো ভিজে,

ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায় সে,

এই বুঝি মা এসে তাকে দিলো দু ঘা দিয়ে,

দেখে মা এসে ওড়না কষে লাফায় তার হাত ধরে..


তাকে কোলে নিয়ে ওপরে তুলে মা বলে হেসে,

তোর সাথে ফিরে পেলাম আমার ছোটবেলা শেষে।





No comments:

Post a Comment

এমন একটা বৃষ্টি দিনে..

এমন একটা বৃষ্টি দিনে বছর দশেক আগে.. জল জমেছে গাড়িয়াহাটে বেশ অনেক খানি, দুস্টু একটা ছোট্ট ছেলে মায়ের অগোচরে, দরজা খুলে গাড়ি থেকে সেই জলে নেমে...